ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির অভিযোগে বিএনপি নেতাসহ ২ জন আটক, পরে মুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির এক নেতাসহ দুজনকে সাময়িকভাবে আটক করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। আটকরা হলেন- গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং একই গ্রামের বাসিন্দা ফকির মেম্বার। পরে অবশ্য ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জামায়াত নেতারা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটরা গ্রামের বিভিন্ন বাড়িতে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের হাতেনাতে আটক করেন। আটকের সময় তাদের কাছ থেকে ২০০ টাকার দুটি বান্ডিল জব্দ করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহমমদ শাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবিষ্যতে আর এমন অনিয়ম করবে না মর্মে স্বীকারোক্তি দিলে আটককৃত দুই বিএনপি কর্মীকে ছেড়ে দেওয়া হয়।

তবে গুনবতী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এই ঘটনাকে সম্পূর্ণ সাজানো বলে দাবি করেছেন। তিনি বলেন, “তারা দুজন সকালে চায়ের দোকানে অবস্থান করছিলেন। সেখান থেকে তাদের আটক করে নিয়ে ভিডিও করে প্রচার করা হচ্ছে। তারা কোথাও টাকা নিয়ে ভোট কিনতে যাননি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির অভিযোগে বিএনপি নেতাসহ ২ জন আটক, পরে মুক্তি

আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬