ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রশাসনের পক্ষপাত ও পাতানো নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কাছে জামায়াতের নালিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের পাতানো বা একতরফা নির্বাচন মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৬ সদস্যের একটি নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সকাল ১১টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠকে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলটি প্রায় এক ঘণ্টা আলোচনা করেন। বৈঠকে মূলত নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনি কার্যক্রমে কোনো ধরনের বাধা বা হুমকি রয়েছে কি না, সে বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বর্তমানে দেশে নির্বাচনের জন্য পর্যাপ্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগের অভাব রয়েছে। তিনি বলেন, “প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ এখনো পক্ষপাতমূলক আচরণ করছে। এই অবস্থা থেকে প্রশাসন বেরিয়ে না এলে জামায়াত তাদের পরবর্তী অবস্থান পরিষ্কার করবে।” এ সময় তিনি নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল হিসেবে অভিহিত করে তাদের আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।

নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর দিয়ে জামায়াতের এই নেতা বলেন, জনমনে আতঙ্ক দূর করতে প্রশাসনকে অস্ত্র উদ্ধারে আরও জোরালো অভিযান চালাতে হবে।

এছাড়া নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনি কার্যক্রমে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। এখন পর্যন্ত দলটির অন্তত ১৫টি নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও তিনি ইইউ প্রতিনিধিদের অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিল ইরান

প্রশাসনের পক্ষপাত ও পাতানো নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কাছে জামায়াতের নালিশ

আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬