ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শহীদ মিনারে জামায়াত প্রার্থীর ২৩ দফা ইশতেহার: ‘ঐক্যবদ্ধ মির্জাপুর’ গড়ার অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তার ২৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। গত ৯ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় মির্জাপুর পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘ঐক্যবদ্ধ মির্জাপুর’ শিরোনামে এই ইশতেহার জনসম্মুখে প্রকাশ করা হয়।

প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তার এই ইশতেহারে মির্জাপুর এলাকার সার্বিক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন প্রান্তিক ও পেশাজীবী জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ কর্মসূচি গ্রহণ।

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াহ ইয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামনসহ ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা প্রার্থীর ঘোষিত ইশতেহারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে তার বিজয়ের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর ভাঙচুর-আগুন, আটক ৩

শহীদ মিনারে জামায়াত প্রার্থীর ২৩ দফা ইশতেহার: ‘ঐক্যবদ্ধ মির্জাপুর’ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ১০:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬