ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নতুন এমপিদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা করবে বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সদ্য নির্বাচিত দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এতে সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন— অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। 

এর মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হবে। 

শুক্রবার (৬ মার্চ) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালা হওয়ার কথা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশন সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য, কটূক্তিকে হার মানিয়ে লালপুরের ফারিহা এখন দেশসেরা ফুটবলার

নতুন এমপিদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা করবে বিএনপি

আপডেট সময় : ১১:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬