আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম বলে অভিহিত করেছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেছেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি মানুষের অধিকার, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি এবং মাথা উঁচু করে বাঁচার প্রতীক।
সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী লুনা সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও যুবদল আহ্বায়ক সামসুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব এবং ছোট ছেলে লাবীব শারার।
রিপোর্টারের নাম 





















