ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপকতায় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নির্বাচনের প্রতিটি পর্যায়ে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে ঘটেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অনলাইন ও অফলাইন উভয় প্রচারণাতেই নানা অনিয়ম লক্ষ্য করা গেছে, তবে নির্বাচন কমিশন (ইসি) এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং প্রশাসনের সক্রিয় ভূমিকার অভাব স্পষ্ট। নির্বাচনের শুরুতে প্রচারণায় কিছু ইতিবাচক দিক দেখা গেলেও সময়ের সাথে সাথে দলগুলোর মধ্যে সংঘাত, অভ্যন্তরীণ কোন্দল এবং পেশিশক্তির প্রভাব আবারও ফিরে এসেছে, যা পুরনো নেতিবাচক রাজনৈতিক চর্চারই প্রতিফলন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতিগুলো দৃশ্যমান হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপকতায় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

আপডেট সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬