জাপানে আজ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোটের এই নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন জনমত জরিপের ফলাফলও এই ধারণাকে সমর্থন করছে। জরিপগুলোতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টির জোট সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের মধ্যে ৩০০টিরও বেশি আসন নিজেদের দখলে নিতে পারে। এই নির্বাচনের ফলাফল জাপানের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























