মিসরের দক্ষিণাঞ্চলীয় মিনিয়া গভর্নরেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নতুন জীবনের স্বপ্ন দেখা এক নবদম্পতিসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
স্থানীয় সময় রোববার মিনিয়ার উত্তরে বেনি মাজর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। নবদম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে নতুন বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বর, কনে, কনের বোন এবং গাড়ির অপর এক যাত্রী নিহত হন। এই আকস্মিক ও ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।
রিপোর্টারের নাম 
























