ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

এশিয়ান গেমস হকির বাছাই: ওমান মিশন সামনে রেখে আজ শুরু হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস হকির মূল আসরকে সামনে রেখে ওমানে অনুষ্ঠিতব্য বাছাই পর্বের প্রস্তুতিতে নামছে বাংলাদেশ দল। আজ সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ‘কুপার টেস্ট’-এর মাধ্যমে এই প্রস্তুতি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু হবে।

আগামী ২৫ মার্চ ওমানের মাসকাটে বাছাই পর্বের লড়াই শুরু হবে। এই আসরকে কেন্দ্র করে বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে ৩৭ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে। অভিজ্ঞ কোচ আশিকুজ্জামানের তত্ত্বাবধানে খেলোয়াড়রা এই ক্যাম্পে অংশ নেবেন। উল্লেখ্য, চীনের হাংজুতে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান গেমসে অষ্টম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। সেবার বাছাই পর্বে রানার্সআপ হয়ে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের লক্ষ্য বাছাই পর্বের বাধা টপকে জাপানের মূল আসরে নিজেদের অবস্থান আরও সুসংহত করা।

ঘোষিত ৩৭ সদস্যের প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন:
বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্লন, নুরুজ্জামান নয়ন, আশরাফুল হক সাদ, ইয়াসিন আরাফত হিমেল, মাহমুদ হাসান, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিটুল, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহেদী হাসান, মেহরাব হোসেন সামিন, আমান শরীফ অভয়, রোমান সরকার, প্রীতম রায়, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, আনভির রহমান, শহীদুর রহমান সাজু, তৈয়ব আলী, রাহিত হোসেন জীবন, ওবায়দুর হোসেন জয়, নাঈম উদ্দিন, রাকিবুল হাসান রকি, আরশাদ হোসেন, পুস্কর ক্ষীসা মিমো, মাহবুব হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, তানজিম আহমেদ, রাজিব দাস, শিমুল ইসলাম ও খালেদ মাহমুদ রাকিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

এশিয়ান গেমস হকির বাছাই: ওমান মিশন সামনে রেখে আজ শুরু হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি

আপডেট সময় : ০৮:০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬