ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ কর্নেল লতিফ খান আর নেই: বিকেএসপির সাবেক মহাপরিচালক ও জাতীয় দলের সাবেক ম্যানেজার ছিলেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেটের একজন পরিচিত মুখ, বিকেএসপির সাবেক মহাপরিচালক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার লে: কর্নেল (অব.) আবদুল লতিফ খান আর নেই। আজ (বুধবার) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা আগামীকাল (বৃহস্পতিবার) বাদ জোহর বারিধারা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে সামরিক মর্যাদায় আর্মি কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কর্নেল লতিফ খানের ছিল দীর্ঘ ও নিবিড় সম্পর্ক। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য হিসেবেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে। বুধবার সন্ধ্যায় এক শোকবার্তায় বিসিবি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ কর্নেল লতিফ খান আর নেই: বিকেএসপির সাবেক মহাপরিচালক ও জাতীয় দলের সাবেক ম্যানেজার ছিলেন

আপডেট সময় : ০৮:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬