ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ চান জনগণ: আরিফুল ইসলাম; নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম দাবি করেছেন, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তারা একটি পরিবর্তন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। মঙ্গলবার সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আরিফুল ইসলাম বলেন, তার প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ঘোষণার পর থেকে দেশের সাধারণ মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। এই লক্ষ্যেই তাদের কয়েকটি দল সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছে।

নির্বাচনী পরিবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই প্রার্থী বলেন, তার নির্বাচনী প্রচারণাকারীদের পাশাপাশি দলের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে তারা স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। একই সঙ্গে বিভিন্ন জায়গায় নারী সদস্যদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

আরিফুল ইসলাম আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার সময় তার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছিল। হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে লোকদেখানো ব্যবস্থা নেওয়া হলেও, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে এখনো বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় জসিম উদ্দীনের আরএকে টাওয়ারের সামনে থেকে আরিফুল ইসলাম তার গণসংযোগ শুরু করেন। এরপর তিনি রাজলক্ষ্মী এলাকায় কুশল সেন্টারের ব্যবসায়ীসহ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে মসজিদুত তাকওয়া মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গেও তিনি গণসংযোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ চান জনগণ: আরিফুল ইসলাম; নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৫:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬