রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় ওরস্ক শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি অফ সিভিল এভিয়েশনের মালিকানাধীন ছিল। ‘ডায়মন্ড ডিএ’ মডেলের ওই বিমানটি দিয়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। উড্ডয়নের পর ওরস্ক শহরের কাছাকাছি এলাকায় পৌঁছালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় বিমানে একজন প্রশিক্ষক এবং দুইজন ক্যাডেট আরোহী হিসেবে ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে থাকা তিনজনের কেউই বেঁচে নেই; ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকাটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে এবং উদ্ধার তৎপরতা সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















