ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট: প্রতিবন্ধী ক্রিকেটারদের স্বপ্নযাত্রা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শারীরিকভাবে প্রতিবন্ধী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট’। গতকাল (২ ফেব্রুয়ারি) থেকে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়, যা আজ (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হুইলচেয়ার ব্যবহারকারী ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নিয়ে জাতীয় দল গঠনের স্বপ্ন দেখছেন।

চারটি দল—পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা—এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পদ্মা দলের বিরুদ্ধে মেঘনা দল ১৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয়লাভ করে। মেঘনা দলের রবিন ৩৯ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

দিনের দ্বিতীয় খেলায় সুরমা দলকে ৮৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় যমুনা দল। যমুনা দল ৩ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয় নিশ্চিত করে। ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন যমুনা দলের রায়হান।

তৃতীয় ম্যাচে সুরমা দল ৮৩ রানের লক্ষ্যমাত্রাকে ২ উইকেটে টপকে পদ্মা দলকে পরাজিত করে। ৩২ রান ও ১ উইকেট লাভ করে ম্যাচসেরা নির্বাচিত হন সুরমা দলের জুলহাস।

এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয়, বরং শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য বিসিবির অভিজ্ঞ আম্পায়ার, স্কোরার, কোচ, ক্লাসিফায়ার, ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের নির্বাহী সদস্য, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং হুইলচেয়ার সহায়তাকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের মেম্বার সেক্রেটারি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলোয়াড়দের বিশেষভাবে উৎসাহিত করেন। এছাড়াও, নির্বাহী সদস্য ড. মারুফ আহমেদ মৃদুল, মো. মনিরুজ্জামান, মো. হেদায়েতুল আজিজ এবং মো. নাঈম হাওলাদার টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট: প্রতিবন্ধী ক্রিকেটারদের স্বপ্নযাত্রা শুরু

আপডেট সময় : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬