আঞ্চলিক চ্যালেঞ্জসমূহ সফলভাবে মোকাবিলায় তুরস্কের সঙ্গে ইরানের নিবিড় সমন্বয় এবং নিয়মিত আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ইস্তাম্বুল সফরের সময় তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে একথা জানিয়েছেন।
এই সফরে আরাগচি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
আরাগচি তার বক্তব্যে বলেন, ইরান ও তুরস্ক ঐতিহাসিকভাবেই পারস্পরিক ঘনিষ্ঠ পরামর্শ বজায় রেখেছে। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান এবং আঞ্চলিক বিষয়াদিতে তারা নিয়মিতভাবে আলোচনা ও পরামর্শ করে থাকে। এই ঘনিষ্ঠ সম্পর্ক এবং ধারাবাহিক আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অপরিহার্য বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 























