ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইরানের বিরুদ্ধে ভূখণ্ড-আকাশসীমা ব্যবহারে অনুমতি দেবে না আজারবাইজান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রতিবেশী ইরানের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ এই ঘোষণা দেন।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জেহুন বায়রামভ এই অবস্থান ব্যক্ত করেন। ফোনালাপে বায়রামভ উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তা গভীর উদ্বেগের কারণ।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আজারবাইজান সবসময়ই এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। ইরান এবং এর আশেপাশের এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে সকল পক্ষকে বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর আজারবাইজান জোর দিয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

ইরানের বিরুদ্ধে ভূখণ্ড-আকাশসীমা ব্যবহারে অনুমতি দেবে না আজারবাইজান

আপডেট সময় : ০২:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬