মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়ন এবং যেকোনো চুক্তি করাকে ‘খুবই বিপজ্জনক’ বলে সতর্ক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া সম্পর্কে একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ব্রিটেন চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করছে কিনা। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, “আচ্ছা, তাদের জন্য এটা করা খুবই বিপজ্জনক।”
যুক্তরাজ্য ও চীনের মধ্যকার সম্পর্ক নিয়ে ট্রাম্প বিস্তারিত আর কিছু না বললেও, একইসঙ্গে তিনি কানাডাকেও চীনের সঙ্গে চুক্তি করা নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “চীনের সঙ্গে চুক্তি কানাডার জন্য আরও বিপজ্জনক হবে।” ট্রাম্পের মতে, কানাডা “ঠিক কাজ করছে না।” এই মন্তব্যগুলো বৈশ্বিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টারের নাম 























