ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে বর্বরোচিত হামলার মাধ্যমে হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ঝিনাইগাতীতে জামায়াত নেতাকে হত্যা ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। তবে প্রতিশোধ নেওয়ার পথ হিসেবে তিনি ব্যালট বিপ্লবের কথা উল্লেখ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে বলে জানান। তিনি আরও বলেন, বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণার সময় ১১ দলের প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। ঢাকা-৪ আসনে এক মহিলা নেত্রীর উপরও হামলা হয়েছে। তবে এই হামলা প্রচারণার গতি থামাতে পারেনি, বরং মহিলারা এখন আরও বেশি উদ্যমী হয়ে প্রচারে নেমেছেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, বিএনপি একটি প্রতিপক্ষ দল, আর আমরা ১১টি দল। আমাদের সম্মিলিত শক্তি বেশি এবং ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।

ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, হত্যা ও সন্ত্রাসের মূল হোতা তারেক রহমান। তার নির্দেশেই এসব ঘটনা ঘটছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের থামানো যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে রায় দিয়ে যথাযথ জবাব দেব।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। অবিলম্বে দলীয় আনুগত্যে থাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অপসারণের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে অ্যাডভোকেট মোয়াযেম হোসাইন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসাইন, জামায়াত নেতা কবির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬