ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও আম হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় এলে রাজশাহীর উন্নয়নে একাধিক মেগা প্রকল্প গ্রহণ করা হবে। এর মধ্যে অন্যতম হলো পদ্মা ব্যারেজ নির্মাণ এবং আমের জন্য অত্যাধুনিক হিমাগার স্থাপন। এছাড়াও, বরেন্দ্র প্রকল্পের কার্যক্রম পুনরায় চালু করার উপরও তিনি জোর দেন।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তারেক রহমান আরও জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে। নির্বাচনে জয়লাভ করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, প্রায় ২২ বছর পর তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

বিএনপি ক্ষমতায় এলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও আম হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৩:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬