বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, তার দল নির্বাচনে জয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
জনসভায় তারেক রহমান আরও ঘোষণা করেন যে, বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এছাড়া, আমের জন্য হিমাগার স্থাপন এবং বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করারও আশ্বাস দেন তিনি।
২২ বছর পর তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে।
রিপোর্টারের নাম 
























