ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনি প্রচারে জামায়াত নেত্রীর ওপর হামলা, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা-৪ আসনে দলীয় প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির ওপর অতর্কিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামী কদমতলী থানা মহিলা বিভাগের উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ঢাকা মহানগর ও স্থানীয় মহিলা জামায়াতের ব্যাপকসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, হামলা করে, সহিংসতা করে একটি মহল নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। জামায়াত সবচেয়ে সুশৃঙ্খল দল। আমরা শান্তিপূর্ণভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে চাই। সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সূত্রমতে, বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সন্ত্রাসীরা জামায়াত নেত্রী ও রুকন কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করে। চিকিৎসকের কাছে নেওয়া হলে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

নির্বাচনি প্রচারে জামায়াত নেত্রীর ওপর হামলা, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬