ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গণসংযোগকালে জামায়াত নেত্রীর ওপর হামলা: কদমতলীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ও বিচার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা-৪ আসনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির ওপর অতর্কিত হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কদমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহিলা জামায়াত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামী কদমতলী থানা মহিলা বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ঢাকা মহানগর ও স্থানীয় মহিলা জামায়াতের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলা ও সহিংসতার মাধ্যমে একটি মহল আসন্ন নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। তারা জামায়াতকে একটি সুশৃঙ্খল দল হিসেবে উল্লেখ করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার কথা বলেন। বক্তারা ‘দাঁড়িপাল্লার’ পক্ষে শান্তিপূর্ণভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় সন্ত্রাসীরা জামায়াত নেত্রী ও রুকন কাজী মারিয়া ইসলাম বেবির ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

গণসংযোগকালে জামায়াত নেত্রীর ওপর হামলা: কদমতলীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ও বিচার দাবি

আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬