ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে দেশ দ্রুত এগিয়ে যাবে: ডা. শফিকুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান দেশের যুবসমাজকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “বিশ্বের কোথাও বাংলাদেশের মতো যুবসমাজ নেই। প্রত্যেকটি যুবক আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক-যুবতীদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না। বরং তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব।” তিনি আরও বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে দেশ দ্রুত এগিয়ে যাবে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১২:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬