ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাজধানীর কারওয়ান বাজারে জামায়াতের নির্বাচনি সমাবেশ: নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলনের সমর্থনে রাজধানীর কারওয়ান বাজারে এক বিশাল নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সমাবেশের নির্ধারিত সময় থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে জনস্রোত নামতে শুরু করে।

রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। নির্ধারিত সময়ের আগেই কারওয়ান বাজার ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। ইতিমধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করছেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা ‘সৎ লোকের শাসন’ এবং ‘আজাদি’র পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া শেরপুরে সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রশাসনের প্রতি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সমাবেশের পরিবেশকে উজ্জীবিত রাখতে সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সংগীত ও নির্বাচনি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করছেন।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই বিশাল সমাবেশকে কেন্দ্র করে কারওয়ান বাজার এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবকদের তৎপর থাকতে দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

রাজধানীর কারওয়ান বাজারে জামায়াতের নির্বাচনি সমাবেশ: নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ১২:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬