রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা, গ্রি ও হাইকো পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট গ্রুপের ‘পার্টনারস মিট ২০২৬’। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এক হাজারেরও বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী এই সম্মেলনে অংশ নেন। অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা এবং সফল পার্টনারদের সম্মাননা প্রদান ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম উপস্থিত ব্যবসায়িক পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্ববিখ্যাত কনকা, বিশ্বসেরা গ্রি ও বিশ্বমানের হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পার্টনারদের অবদান অনস্বীকার্য। দেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ইলেক্ট্রোমার্ট গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে একটি আধুনিক কারখানা স্থাপন করে দেশে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শুরু করা হয়েছে এবং নিয়মিত নতুন নতুন মডেল বাজারে আনা হচ্ছে।
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন তার বক্তব্যে উল্লেখ করেন, এক সময় বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত পুরোপুরি আমদানিনির্ভর ছিল। তবে শিল্পবান্ধব সরকারি নীতির কারণে এই খাত এখন ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগোচ্ছে। তিনি জানান, কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে এবং খুব শিগগিরই ‘মেইড ইন বাংলাদেশ’ পরিচয়ে আন্তর্জাতিক বাজারে এগুলো রপ্তানি করা হবে।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু বলেন, দেশব্যাপী আমাদের পার্টনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সম্মেলনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দীর্ঘ এই পথচলায় সবার সহযোগিতা, পরিশ্রম ও আন্তরিকতাই তাদের মূল শক্তি। আরেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল আফছার জানান, কনকা, গ্রি ও হাইকোর ইলেকট্রনিক্স পণ্য বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রাহকদের কাছে পৌঁছে গেছে। আধুনিক প্রযুক্তি, টেকসই গুণগত মান, বিক্রয়োত্তর সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে এই ব্র্যান্ডগুলো এখন দেশজুড়ে গ্রাহকদের প্রথম পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি এ সময় নতুন মডেলের বিশেষ বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ বিস্তারিত তুলে ধরেন।
পার্টনারস মিটে অংশগ্রহণকারী অংশীদাররা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, অদূর ভবিষ্যতে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারের প্রতিটি ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করবে। সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় পার্টনারদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইলেক্ট্রোমার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ইবনে নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চৌধুরী এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























