মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই বছর পর গ্রেপ্তার

কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে দীর্ঘ দুই বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুরে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মোয়াজ্জেম হোসেন (৩০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাজরা এলাকার বাসিন্দা।

র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই বিশৃঙ্খলার সুযোগে মোয়াজ্জেমসহ কয়েকজন বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিল।

পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র‍্যাব-১১-এর একটি বিশেষ দল তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোয়াজ্জেম ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলার (মামলা নং-৯১(৩)০৫, দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বিচার শেষে আদালত তাকে এই দণ্ডাদেশ দিয়েছিলেন। পরে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই বছর পর গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬