ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নির্বাচন ঘিরে দেশে অস্থিতিশীলতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে, ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ থেকে দেশের নির্বাচন নিয়ে উস্কানিমূলক বক্তব্য জাতীয় নির্বাচনে কোনো অস্থিরতা সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “দেশ অস্থিতিশীল করার কোনো আশঙ্কা নেই।” তিনি আরও বলেন, “তাদের যদি (কার্যক্রম নিষিদ্ধ দল) সাহস থাকতো, তারা দেশে এসে কথা বলতো। তারা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে এসে বলুক। যেহেতু সাহস নেই, তাই পালিয়ে থেকে বলছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, “এখানেও এখন তাদের তেমন সমর্থক নেই। তাদের যেসব সমর্থক ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরা, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন দেশে চলে গেছে, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।” তিনি বলেন, “ফ্যাসিস্ট ও জঙ্গিরা দেশ থেকে চলে গেছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করব, এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশ যেন আবার ফিরিয়ে দেয়।”

অপর এক প্রশ্নের জবাবে, কাশিমপুর কারাগারের জায়গা স্বল্পতার কারণে কেরানীগঞ্জে একটি নতুন কারাগার নির্মাণের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সদস্য নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম এক্ষেত্রে হয়নি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস: শ্রমিকের ঘামেই সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি— প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন ঘিরে দেশে অস্থিতিশীলতার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬