ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডের উন্নয়নে কৃষি, শিল্প ও পর্যটন সমন্বয়ের ওপর জোর লায়ন আসলাম চৌধুরীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী বলেছেন, কৃষি, শিল্প ও পর্যটন—এই তিন খাতের সুষম সমন্বয় সাধন করা গেলে সীতাকুণ্ড উপজেলার আর্থসামাজিক চিত্র আমূল বদলে যাবে। তিনি মনে করেন, শিল্পসমৃদ্ধ এই অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হলে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে সীতাকুণ্ডের অবদান বহুগুণে বৃদ্ধি পাবে।

শুক্রবার, ২৩ জানুয়ারি, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী উল্লেখ করেন, সীতাকুণ্ড এমন একটি অঞ্চল যেখানে কৃষির সম্ভাবনা যেমন বিদ্যমান, তেমনি রয়েছে বৃহৎ শিল্পায়নের সুযোগ এবং পর্যটনের অপার সম্ভাবনা। তবে এগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো অধরা।

তিনি আরও বলেন, কৃষির সঙ্গে শিল্পের কার্যকর সমন্বয় সাধন করা সম্ভব হলে শুধু বাড়বকুণ্ড নয়, সমগ্র সীতাকুণ্ডই একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে। বড় বড় উন্নয়ন প্রকল্পের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করাও অত্যন্ত জরুরি। তার মতে, গ্রাম থেকে শহর পর্যন্ত প্রয়োজন অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের কোনো অঞ্চলই আর অবহেলিত থাকবে না।

বাড়বকুণ্ড ইউনিয়নকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেন, এখানে কৃষিনির্ভর শিল্পকারখানা গড়ে উঠলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে। শিল্পায়নের মাধ্যমে সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উন্নয়নের পাশাপাশি সুশাসনের ওপরও গুরুত্বারোপ করে তিনি বলেন, সুশাসন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তাহলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তাই উন্নয়ন ও সুশাসনের মধ্যে একটি দৃঢ় মেলবন্ধন গড়ে তোলা অত্যাবশ্যক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে।

বাড়বকুণ্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

সীতাকুণ্ডের উন্নয়নে কৃষি, শিল্প ও পর্যটন সমন্বয়ের ওপর জোর লায়ন আসলাম চৌধুরীর

আপডেট সময় : ০৩:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬