ইসলামী আন্দোলনের সরে যাওয়ায় ১০ দলে রূপান্তরিত হওয়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য আবারও ১১ দলে ফিরছে। বাংলাদেশ লেবার পার্টি কোনো নির্বাচনী আসন ছাড়াই এই জোটে যুক্ত হচ্ছে এবং শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
জানা গেছে, শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ১০ দলে পরিণত হয়। গত দুই দিন ধরে সারাদেশে এই ১০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনী জনসভাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তবে নতুন করে লেবার পার্টির যোগদানে এই জোট পুনরায় ১১ দলের কাঠামোতে ফিরে আসছে।
বাংলাদেশ লেবার পার্টি কোনো নির্বাচনী আসন ছাড়াই এই জোটে যুক্ত হচ্ছে। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান নিশ্চিত করেছেন যে, শনিবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
এর আগে লেবার পার্টি বিএনপি জোটের শরিক ছিল। তবে এবারের জাতীয় নির্বাচনে আসন সমঝোতা না হওয়ায় তারা বিএনপি জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
রিপোর্টারের নাম 






















