দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনী জোটের নির্বাচন পরিচালনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় জোটের প্রার্থীরা কীভাবে নির্বাচনে অংশ নেবে, প্রচারণার কৌশল কী হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন হওয়া উচিত, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও বৈঠকে জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি এবং এলডিপির লিয়াজোঁ কমিটির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জোটের প্রার্থীর নির্বাচন পরিচালনা, প্রচারণার কৌশল নির্ধারণ, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সার্বিক পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয়। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















