বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি আসন্ন নির্বাচনে আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার কথা বলেছেন। একইসঙ্গে, ৫৪ বছরের পুরোনো শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনের সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
জামায়াত আমির তার বার্তায় প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশে লেখেন, দেশে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য আপনাদের দুটি মূল্যবান ভোট প্রদান করা অপরিহার্য। এর মধ্যে একটি ভোট হলো ৫৪ বছরের ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে দেশকে ডুবিয়ে দেওয়া ব্যবস্থার সংস্কারের জন্য গণভোট। তিনি আরও বলেন, যারা সংস্কার ও পরিবর্তন চান, তাদের এই গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। ডা. শফিকুর রহমান প্রবাসীদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগের ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 






















