ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

উন্নয়নের জন্য সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমাদের নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদের কোনো ক্ষতি হবে না।

বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, বর্তমানে ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি এবং দেশের প্রধান কয়েকটি ইসলামী দল অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি প্রতিদ্বন্দ্বী দলের প্রধানের সঙ্গে ভারতের একটি চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডা. তাহের বলেন, একটি ভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন। শর্তগুলো হলো: ১. ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের পুনর্বাসন, ২. বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে ভারতের অনুমতি গ্রহণ এবং ৩. দেশের ইসলামপন্থি দলগুলোকে দমন করা।

ভারতীয় দৈনিকের এক প্রশ্নের উত্তরে ডা. তাহের বলেন, “এ দেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়েছে, কিন্তু জামায়াতের কোনো সদস্য হিন্দুদের জায়গা দখল করেনি।” তিনি মন্তব্য করেন, ভারত যাদের বন্ধু মনে করে, তারাই হিন্দুদের সম্পদ লুট করে।

চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন এবং মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

উন্নয়নের জন্য সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান

আপডেট সময় : ১০:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬