ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শহীদ জিয়ার জন্মবার্ষিকী: ড্যাবের উদ্যোগে মাসব্যাপী ফ্রি কিডনি চিকিৎসা ক্যাম্প শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মাসব্যাপী বিনামূল্যে কিডনি চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বিটিসিএল আনসার ক্যাম্প কড়াইল বস্তিতে এই মানবিক কার্যক্রমের সূচনা হয়।

ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের প্রথম দিনেই চার শতাধিক কিডনি রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি এদিন কম্বলও বিতরণ করা হয় সুবিধাবঞ্চিতদের মাঝে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু।

এছাড়াও, ড্যাবের সহসভাপতি ডা. আবু সায়েম, যুগ্ম মহাসচিব ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী, ডা. জিয়াউর হক জিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. গালিব হাসান প্রিতম, ডা. আব্দুল রাজ্জাক, ডা. জিল্লুর রহমান, ডা. আল আমিনসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এই চিকিৎসা শিবিরের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. শাহ নেওয়াজ দেওয়ান। ড্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পের মাধ্যমে মাসব্যাপী কিডনি রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

শহীদ জিয়ার জন্মবার্ষিকী: ড্যাবের উদ্যোগে মাসব্যাপী ফ্রি কিডনি চিকিৎসা ক্যাম্প শুরু

আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬