ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তাহাজ্জুদ পড়ে ধানের শীষে ভোট দেওয়ার তারেক রহমানের আহ্বান, প্রতিপক্ষকে বয়কটের ডাক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষকে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জে এক জনসভায় তিনি এই আহ্বান জানান।

হবিগঞ্জে আয়োজিত এই নির্বাচনী জনসভায় মাগরিবের নামাজ আদায়ের পর দেওয়া বক্তৃতায় তারেক রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হলে ধর্মপ্রাণ মানুষকে তাহাজ্জুদের নামাজ আদায়ের পর ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

এ সময় তিনি হবিগঞ্জের চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন। তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন, এই প্রার্থীদের বিজয়ী করলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তাদের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে।

বিরোধী দলের কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল অতীতে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নম্বর সংগ্রহ করছে। তিনি এই দলকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. জীবন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

তাহাজ্জুদ পড়ে ধানের শীষে ভোট দেওয়ার তারেক রহমানের আহ্বান, প্রতিপক্ষকে বয়কটের ডাক

আপডেট সময় : ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬