ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াত নেতার, ভারতীয় আধিপত্য ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন দেশে ভারতীয় আধিপত্য, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি সম্প্রতি লন্ডন থেকে আগত একজন মুফতির বিতর্কিত মন্তব্য নিয়েও কথা বলেন।

মিলন তার বক্তব্যে বলেন, সম্প্রতি লন্ডন থেকে ১৭ বছর পর একজন মুফতি দেশে এসে মুসলমানদের ‘কুফরি’ আখ্যা দিচ্ছেন, যা অত্যন্ত আপত্তিকর।

তিনি আরও বলেন, ভারত যাদের আশীর্বাদ দিয়ে দেশ শাসন করতে চায়, এমন রাজনীতি আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যা ভারতীয় আধিপত্যবাদ থেকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন সার্বভৌম হবে।

জামায়াত নেতা অভিযোগ করেন, বর্তমান রাজনীতিতে সন্ত্রাস ও চাঁদাবাজি সমার্থক হয়ে দাঁড়িয়েছে। কিছুসংখ্যক রাজনৈতিক কর্মী নিজেদের দলের আড়ালে শহর ও গ্রামে চাঁদাবাজি করে মানুষের জীবন ওষ্ঠাগত করে তুলছে। তিনি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মিলন বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি নারী কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতায় আসার আগেই যারা নারীদের বোরকা ধরে টানাটানি করে এবং ভাইদের ওপর অত্যাচার করে, তারা ক্ষমতায় গেলে নারীদের কী অবস্থা করবে তা দেশবাসী ভালোভাবেই বুঝতে পারছে। এমন ঘটনার জন্য শারীরিক লাঞ্ছিত করার অধিকার কারো নেই, বরং প্রত্যেক আসনে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের কাছে অভিযোগ জানানো উচিত।

এ জনসমাবেশে আরও জানানো হয় যে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঞ্চে জামায়াতের আমিরসহ জোটের নেতারাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াত নেতার, ভারতীয় আধিপত্য ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬