ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঢাকা-১৫ আসনে জনসভার মাধ্যমে জামায়াত আমিরের নির্বাচনী প্রচার শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক জনসভার মাধ্যমে তিনি এই প্রচার কার্যক্রমের সূচনা করেন।

বৃহস্পতিবার সকাল থেকেই দলের প্রতীক সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিলসহ জনসভাস্থলে আসতে শুরু করেন। দুপুরের আগেই আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। এ সময় পুরো মিরপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপস্থিত জনতা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে সমাবেশস্থল।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান প্রমুখ।

ঢাকা-১৫ আসনের পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত নেতা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

ঢাকা-১৫ আসনে জনসভার মাধ্যমে জামায়াত আমিরের নির্বাচনী প্রচার শুরু

আপডেট সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬