ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঢাকা-১২ আসনে কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত ঢাকা-১২ আসনের কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক বলেছেন, কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরার দিন শেষ। যারা মাস্তানি ও চাঁদাবাজি করে, ঢাকা-১২ আসনের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জনগণের ভালোবাসা নিয়ে এবং কোদাল মার্কাকে বিপুল ভোটে জয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার প্রগতি ভবনের সামনে এক নির্বাচনী প্রচার সভায় তিনি এসব কথা বলেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সাইফুল হক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে (রাজনৈতিক অঙ্গনে) সক্রিয় না থাকলেও, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। এছাড়া গুম হয়েছেন সাজেদুল ইসলাম সুমনসহ অনেকে। তিনি শহীদ কাজী আব্দুর রহমান, শহীদ মামা খোকন, শহীদ বাবলু, শহীদ ফারুক, শহীদ বিপ্লবসহ নির্মম হত্যার শিকার অন্যান্যদের স্মরণ করে বলেন, আমরা তাদের কাউকে ভুলবো না।

তিনি প্রতিশ্রুতি দেন, ঢাকা-১২ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে প্রতি মাসে প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষদের সাথে নিয়ে গণশুনানি করবেন। মানুষের সুখ-দুঃখের কথা নিজে শুনবেন এবং তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিকারের জন্য কাজ করবেন।

সাইফুল হক আরও বলেন, আন্তর্জাতিক মানের হাতিরঝিল, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ঢাকা-১২ আসন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কবলে পড়ে তার মূল সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান তার ওপর আস্থা রেখেছেন এবং তিনি জনগণের সাথে নিয়ে এই আসন তারেক রহমানকে উপহার দেবেন।

সভায় তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা এবং শেরে বাংলা নগর থানা-থানাগুলোর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী, সমর্থক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

ঢাকা-১২ আসনে কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক

আপডেট সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬