ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

‘জনতার ক্ষোভ এড়াতে’ নির্দিষ্ট পক্ষের প্রটোকল তিন গুণ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, একটি নির্দিষ্ট পক্ষের প্রটোকল বা নিরাপত্তা ব্যবস্থা যেন তিন গুণ বাড়ানো হয়। বৃহস্পতিবার মৌলভীবাজারে এক নির্বাচনি জনসভায় তিনি এই অনুরোধ করেন, যাতে ওই পক্ষের প্রতি জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না গড়ায়।

তারেক রহমান বলেন, “ওই পক্ষ মানুষকে বিভ্রান্ত করছে, যা এখন জনগণ বুঝতে পারছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দেওয়া হোক।”

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে যখন লাখো মানুষ শহীদ হচ্ছিল, তখন ওই পক্ষ কী ভূমিকা রেখেছিল, তা মানুষ নতুন করে জানতে চাইছে। তাদের ভূমিকা ৫০ বছর আগেই দেশের মানুষ দেখেছে, যখন লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছিল এবং অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ ও পঙ্গু হয়েছিলেন।

বিএনপি চেয়ারম্যানের ভাষ্য, যখন তাদের মুখ থেকে এসব কথা বেরিয়ে যাচ্ছে এবং মানুষ তাদের বিভ্রান্তি ও ষড়যন্ত্র বুঝতে পারছে, তখনই তারা সরকারের কাছে নিরাপত্তা ও প্রটোকল চাইছে। তিনি বলেন, “মানুষ তাদের চালাকি ও ষড়যন্ত্র ধরে ফেলেছে। যখন তারাও বুঝতে পারছে যে মানুষ সব বুঝে গেছে, তখন তারা সরকারের কাছে গিয়ে বলছে—নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে।”

এই মঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের প্রতি তারেক রহমান অনুরোধ জানান, বিএনপিকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে, তার চেয়ে তিন গুণ বেশি প্রটোকল যেন ওই পক্ষকে দেওয়া হয়। তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই অনুরোধ জানাচ্ছি—তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দিন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

‘জনতার ক্ষোভ এড়াতে’ নির্দিষ্ট পক্ষের প্রটোকল তিন গুণ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬