ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের নির্বাচনী প্রচার শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বৃহস্পতিবার সকালে জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন এবং পুরান ঢাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

কবর জিয়ারত শেষে ড. মান্নান সাংবাদিকদের বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।” তিনি আরও বলেন, বিজয়ী হলে পুরান ঢাকার তীব্র যানজট, গ্যাস সংকটসহ সকল মৌলিক সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবেন।

তিনি জুলাই অভ্যুত্থানকে একটি ‘নতুন বাংলাদেশের ভিত্তি’ হিসেবে উল্লেখ করে বলেন, “জুলাইয়ের চেতনা ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।” ড. মান্নানের বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদীসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের জন্য দোয়া করা হয়।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল হাসান, শহীদ আনাসের পিতা শাহরিয়ার খান পলাশ, ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসান এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ। কবর জিয়ারত শেষে ড. মান্নান পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের নির্বাচনী প্রচার শুরু

আপডেট সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬