মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

আরো ৮ জেলায় চালু হলো ই–বেইলবন্ড সেবা

বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে দ্বিতীয় ধাপে একযোগে ৮টি জেলায় ই–বেইলবন্ড সেবা চালু হয়েছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর।

বিজ্ঞাপন

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এর আগে নারায়ণগঞ্জ জেলায় ই–বেইলবন্ড সেবা চালু করা হয়। নারায়ণগঞ্জে এর কার্যক্রম সফলভাবে চলমান থাকায় নতুন করে আরো ৮টি জেলায় এ সেবা সম্প্রসারণ করা হলো।

জানা যায়, ই–বেইলবন্ড চালুর ফলে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দাখিলের মাধ্যমে এক ঘণ্টার মধ্যেই একজন আসামিকে মুক্তি দেওয়া যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দরে বিদেশগামীদের পিডিও কোর্স বন্ধ, কর্মীদের ভোগান্তি চরমে

আরো ৮ জেলায় চালু হলো ই–বেইলবন্ড সেবা

আপডেট সময় : ০১:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬