মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

একবছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

২০২৫ সালে রাজধানীতে সংঘটিত ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে পুরুষ ১৭৬ জন (৮০.৩৬ শতাংশ), নারী ২৫ জন (১১.৪১ শতাংশ) এবং শিশু ১৮ জন (৮.২১ শতাংশ)। নিহতদের মধ্যে পথচারী ৪৭.০৩ শতাংশ, মোটরসাইকেল চালক ও আরোহী ৪৩.৩৭ শতাংশ এবং বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও আরোহী ৯.৫৮ শতাংশ।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, ভোরে ঘটেছে ১১.২৪ শতাংশ, সকালে ১৮.৩৩ শতাংশ, দুপুরে ৯.৫৩ শতাংশ, বিকেলে ১৩.৪৪ শতাংশ, সন্ধ্যায় ৫.৮৬ শতাংশ এবং রাতে সর্বোচ্চ ৪১.৫৬ শতাংশ দুর্ঘটনা।

রাজধানীতে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে বাস ২৪.৮৭ শতাংশ, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাক ৩৫.১৪ শতাংশ, মোটরসাইকেল ২১.৫৩ শতাংশ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও জীপ ৪.১২ শতাংশ, থ্রি-হুইলার (অটোরিকশা, সিএনজি ও লেগুনা) ১১.৮২ শতাংশ এবং রিকশা ২.৪৮ শতাংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবেন: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

একবছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯

আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬