প্রবাসী শ্রমিক অর্থাৎ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ এবং ই-গেট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিমানবন্দরের ইলেকট্রনিক গেটগুলো দ্রুত চালু করার বিষয়ে আলোচনা চলছে। একইসাথে তিনি বিমানবন্দরের ইমিগ্রেশনে সময় যতটা সম্ভব কমিয়ে আনা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তাতে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক থেকে বিশেষজ্ঞরা আসবেন। তারা এই ঘটনা তদন্ত করে এর কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
রিপোর্টারের নাম 



















