ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়ার ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তৌহিদুল বিশ্বাস (৪০) নামের এক ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বর্ণি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকালেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তৌহিদুল বিশ্বাস বর্ণি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি বর্ণি গ্রামের তৈয়ব বিশ্বাসের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার এলাকায় মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় তৌহিদুল বিশ্বাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগ এবং তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন নেতাকর্মীর নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে একটি মশাল মিছিল বের করা হয়। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে।

পরদিন অর্থাৎ গত বছরের ১৮ ফেব্রুয়ারি এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছিল। ওই মামলাতেই তদন্ত শেষে তৌহিদুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়ার ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে

আপডেট সময় : ১১:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬