ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় দোয়া ও তবারক বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা শহরের সাহিদ গার্ডেনে শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এই আয়োজন করা হয়। হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল এক আবেগঘন ও ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।

হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন দেশে কর্মরত ব্যবসায়ীদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের উদ্যোগে এই দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি ও বড়বাজার জামে মসজিদের খতীব জুনায়েদ আল-হাবিবী। তিনি দেশবাসীর দোয়া ও আমিন ধ্বনির মাধ্যমে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা ও খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান।

এছাড়াও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় দোয়া ও তবারক বিতরণ

আপডেট সময় : ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬