ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি: ম্যাক্রোঁর তীব্র নিন্দা, ইউরোপের কঠোর জবাবের হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি ট্রাম্পের এই অবস্থানকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, এমন পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপ ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম X-এ ফরাসি ও ইংরেজি ভাষায় দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, “শুল্ক আরোপের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বর্তমান প্রেক্ষাপটে এর কোনো যৌক্তিকতা নেই।”

তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের হুমকি বাস্তবায়িত হলে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেবে। ইউরোপের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। ম্যাক্রোঁ উল্লেখ করেন, এই অবস্থান নিয়েই তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, ফেব্রুয়ারি মাস থেকে ইউরোপের কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক আগামী ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাতে পারে। গ্রিনল্যান্ড অধিগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশে মাঝপথ থেকে ফিরল ‘বাংলার জয়যাত্রা’: আবারও অনিশ্চয়তায় হরমুজ প্রণালি পারাপার

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি: ম্যাক্রোঁর তীব্র নিন্দা, ইউরোপের কঠোর জবাবের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬