ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভূমি কর আদায়ে বড় ঘাটতি: লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ভূমি মন্ত্রণালয়

ভূমি উন্নয়ন কর আদায়ে লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছে ভূমি মন্ত্রণালয়। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৪১ দশমিক ৭৭ শতাংশ কর আদায় সম্ভব হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, সাধারণ নাগরিকদের তুলনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যেই কর দেওয়ার অনীহা বেশি লক্ষ্য করা গেছে। সরকারি সংস্থাগুলো থেকে লক্ষ্যমাত্রার মাত্র ৯ শতাংশ রাজস্ব আদায় হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বকেয়া রাজস্বের পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ে, সড়ক ও জনপথ বিভাগসহ বড় বড় সরকারি সংস্থাগুলো সময়মতো কর পরিশোধ না করায় এই বিশাল ঘাটতি তৈরি হয়েছে। আগামী জুনের মধ্যে এই বকেয়া আদায় করা মন্ত্রণালয়ের জন্য এখন বড় চ্যালেঞ্জ।

এই পরিস্থিতি মোকাবিলায় আগামী ১০ থেকে ১৪ মে পর্যন্ত দেশজুড়ে ‘ভূমি উন্নয়ন কর মেলা’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫১৬টি এসি ল্যান্ড অফিসে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে মানুষকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি বকেয়া কর আদায়ের চেষ্টা করা হবে। এই মেলা সফল করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ তদারকি কমিটিও গঠন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার, সুবিধা পাবে প্রাথমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা

ভূমি কর আদায়ে বড় ঘাটতি: লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ভূমি মন্ত্রণালয়

আপডেট সময় : ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬