সাম্প্রতিক বিক্ষোভের জেরে দেশজুড়ে এক সপ্তাহ বন্ধ থাকার পর ইরানের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো আগামী রোববার থেকে পুনরায় চালু হচ্ছে। দেশটির গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, রাজধানী তেহরানসহ অন্যান্য শহরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান গত ১০ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেগুলো আগামীকাল (রোববার) থেকে খুলবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে পারবে।
এছাড়াও, স্থগিত থাকা বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ইরানে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 























