ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

চাটমোহরে শহীদ ওসমান হাদির গ্রাফিতি অবমাননা: ভিডিও ভাইরাল, তীব্র ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে শহীদ শরিফ ওসমান হাদির প্রতিকৃতিতে মূত্রত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক গ্রাফিতিটির ওপর মূত্রত্যাগ করছে এবং পাশ থেকে আরেকজন তা ধারণ করছে।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে, যা ‘মাতৃভূমি-৭১’ নামক একটি রিলসে প্রকাশিত হয়েছে, একজন সাদা প্যান্ট ও মেরুন জ্যাকেট পরিহিত যুবককে শহীদ হাদির গ্রাফিতির ওপর মূত্রত্যাগ করতে দেখা যায়। পাশেই দাঁড়িয়ে থাকা আরেক যুবক এই দৃশ্য ভিডিও করছিল। ভিডিওটির সাথে ‘রাজাকার আলবদর কিছুই রবে নারে, উপরে দালাল-ভেতরে চোর কিছুই রবে নারে, সব দালালরা ভাইসা যাইবো বঙ্গোপসাগরে…’ শীর্ষক একটি গান যুক্ত করা হয়েছে।

এ ঘটনার সূত্রপাত গত ১ জানুয়ারি দিবাগত রাতে। স্থানীয় বালুচর মাঠে একটি তফসিরুল কোরআন মাহফিল চলাকালীন সময়ে, চাটমোহর উপজেলার প্রবেশদ্বারের বাম দিকের সীমানা প্রাচীরে সড়কের পাশে পাঁচজন যুবককে দাঁড়াতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। এদের মধ্যে একজন চলে যাওয়ার পর বাকি চার যুবকের মধ্যে একজন গ্রাফিতিটিতে মূত্রত্যাগ করে, একজন তা ভিডিও করে এবং অন্য দুজন পাশে দাঁড়িয়ে ছিল। মূত্রত্যাগের পরপরই চার যুবক ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ‘মাতৃভূমি-৭১’ রিলসে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে এবং ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

‘৩৬ জুলাই অমলিন’ নামের একটি সংগঠনের সদস্য মো. হাসানুজ্জামান সবুজ এই প্রসঙ্গে জানান, গ্রাফিতিটির ওপর মূত্রত্যাগের বিষয়টি নিয়ে তাঁরা আলোচনা করেছেন এবং এ বিষয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে, এলাকাবাসী এই গর্হিত কাজের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ‘৩৬ জুলাই অমলিন’ সংগঠনের ব্যানারে গত ২৬ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদি, সাঈদ, আবরার এবং মীর মুগ্ধসহ বেশ কয়েকজনের গ্রাফিতি আঁকা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ

চাটমোহরে শহীদ ওসমান হাদির গ্রাফিতি অবমাননা: ভিডিও ভাইরাল, তীব্র ক্ষোভ

আপডেট সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬