ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের প্রস্তুতি সভা, ২৪ জানুয়ারি আমিরের জনসভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠেয় জনসভাটির সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এতে দলের মনোনীত প্রার্থীসহ স্থানীয় দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী এসএম হাইস্কুল মাঠে আয়োজিত হতে যাওয়া আমিরে জামায়াতের এই জনসভা সফল করতে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রস্তুতিমূলক সভা করে আসছেন। শনিবারের সভায় জনসভা স্থলের সাজসজ্জা (ডেকোরেশন) এবং প্রচার-প্রচারণা কার্যক্রমের সার্বিক দিক নিয়ে বিশেষভাবে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

সভায় বক্তারা বলেন, আমিরে জামায়াতের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে প্রচার ও ডেকোরেশন বিভাগের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-ডেকোরেশন বিভাগের প্রধান সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, রংপুর বিভাগীয় শিবির নেতা তানজিমুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পৌর মেয়রপ্রার্থী খায়রুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান এবং উপজেলা শিবির সভাপতি জুয়েল মাহামুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির আন্দোলনকারীদের জন্য সংহতির বার্তা: ভারতজুড়ে পাঠানো হচ্ছে খাবার ও রসদ

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের প্রস্তুতি সভা, ২৪ জানুয়ারি আমিরের জনসভা

আপডেট সময় : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬