ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিল: উচ্চ আদালতে লড়ার প্রত্যয় মঞ্জুরুল আহসান মুন্সীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেলে ইসির এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা প্রকাশ করে তিনি উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিজের ফেসবুক পোস্টে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটা একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশনের আজকের সিদ্ধান্তই চূড়ান্ত নয়, কারণ তাদের মামলা বর্তমানে উচ্চ আদালতের বিচারাধীন রয়েছে। তিনি বিশ্বাস করেন, মামলার মেধা ও সত্যের ভিত্তিতে উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং তার মনোনয়ন পুনর্বহাল হবে।

বিএনপি নেতা তার সমর্থকদের ধৈর্য ধারণ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ষড়যন্ত্রের সামনে মাথা নত নয়, আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।”

উল্লেখ্য, শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটরিয়ামে শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয় ইসি। এই আসনে ১০ দলীয় নির্বাচনি জোট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিল: উচ্চ আদালতে লড়ার প্রত্যয় মঞ্জুরুল আহসান মুন্সীর

আপডেট সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬