ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রংপুরে জোড়া খুনের আসামি এবি পার্টির নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে চাঞ্চল্যকর রুপলাল ও প্রদীপ হত্যা মামলার অন্যতম আসামি এবং এবি পার্টির স্থানীয় নেতা ইউনুস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইউনুস আলী সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে এবং তারাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব। গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দীর্ঘদিন ধরে ইউনুস আলী আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক ছিলেন। এই জোড়া হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। পুলিশ এখন গ্রেপ্তারকৃত ইউনুস আলীকে জিজ্ঞাসাবাদ করছে এবং মামলার পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির আন্দোলনকারীদের জন্য সংহতির বার্তা: ভারতজুড়ে পাঠানো হচ্ছে খাবার ও রসদ

রংপুরে জোড়া খুনের আসামি এবি পার্টির নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬